সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত রোহিঙ্গার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরে গুলিবিদ্ধ অছি উল্লাহর (৩০) মৃত্যু হয়েছে। নিহত অছি আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে ১১নং রুমের মুহাম্মদ লালুর ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলীখালী রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রধারীদের গুলিতে আহত অছি উল্লাহকে উন্নত চিকিৎসা দিতে কক্সবাজার থেকে চট্রগাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে রোহিঙ্গা শিবিরে আনা হবে।

এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থার নেয়ার দাবি জানান তিনি।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম বলেন, আলীখালীতে রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারী গুলিতে আহত রোহিঙ্গার মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা শিবিরে ডি-বল্কে এসে মুহাম্মদ লালুর ছেলে আব্দুল বাসেতকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল স্বসশ্ত্র সন্ত্রাসী নিয়ে যেতে চাইলে বড় ভাই অছি উল্লাহ বাধা দেন।

এতে সন্ত্রাসীরা অছি উল্লাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গারা গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে মুচনী গনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

-এএ