শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মানবসদৃশ রোবট তৈরি করেছেন শাবিপ্রবির ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের এই প্রথম মানবসদৃশ রোবট তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সরকারের আইসিটি বিভাগের আর্থিক সহায়তায় প্রায় তিন বছরের চেষ্টায় তৈরি করা হয়েছে 'লি' নামের রোবটটি।

বাংলায় কথা বেশ কিছু কথা বলতে সক্ষম 'লি', হাঁটতেও পারে গুটি গুটি পায়ে। ছোট ছোট পদক্ষেপে হাঁটা থেকে শুরু করে নানা রকম অঙ্গভঙ্গিও করতে পারে লি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর ৩/২ বছরের চেষ্টায় তৈরি হয়েছে এই রোবট। তাদের দাবি, বাংলাদেশে তৈরি রোবটের মধ্যে হাঁটতে পারা প্রথম হিউম্যানয়েড রোবট এটি।

এই রোবট তৈরির সঙ্গে সম্পৃক্তরা বলছেন, হিউম্যানয়েড রোবট তৈরিতে দরকার বেশি বাজেট, উন্নত প্রযুক্তিগত সুযোগ-সুবিধার। সেগুলো থাকলে আরও দক্ষ করে তৈরি করা যেতো ‘লি’কে।

চার ফুট এক ইঞ্চি উচ্চতা ও ৩০ কেজি ওজনের রোবটটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে। রোবটটি তৈরিতে খরচ হয়েছে ১০ লাখ টাকা। এই বরাদ্দ এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনোভেশন ফান্ড থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ