শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ময়মনসিংহে হোপ গ্রুপ ও গাইডেন্স গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জীবনের প্রয়োজনে মানবতার কল্যাণে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ‘হোপ গ্রুপ’ ও ‘গাইডেন্স গ্রুপ’-এর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হদ্দের ভিটা গ্রামে ফ্রি হেলথ ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ৮ টা ৩০ মিনিট থেকে মূল ক্যাম্প এর কার্যক্রম শুরু হয়ে  দুপুর ১ টা পর্যন্ত চলে।

মেডিকেল ক্যাম্পে সেবাদানের জন্য ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন বলে আয়োজক সূত্রে যানা যায়। এতে প্রায় ৩২০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

সেবার পাশাপাশি গ্রুপে দুটি নিজস্ব অর্থায়নে বিনামূল্যে ঔষধও বিতরণ করেছে। তাতে অন্যরাও আর্থিক সহযোগিতায় পাশে ছিলেন।

ফ্রি ঔষধ বিতরণের কাজে নিয়োজিত ছিলেন মুহা. সোলায়মান , গোলাম রব্বানী সিরাজুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোরশেদ সিদ্দিকী এবং তাসনিম ফেরদৌস।

হেলথ ক্যাম্প-এর প্রধান দায়িত্বশীল ডাঃ হুসাইন ফারুকী ও মুবাশ্বিরুল ইসলাম সাদী সহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায় তাদের স্বপ্নের কথা। অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সাথে দরিদ্র মানুষের মাঝে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মূলত ‘গাইডেন্স গ্রুপ’টি ওলামাদের সমন্বয়ে গঠিত একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। আর ‘হোপ গ্রুপ’টি ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান।

দুটি গ্রুপই সমন্বিত প্রয়াসে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ