সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হাতকড়া এবং চোখ বাঁধা অবস্থায় ফিলিস্তিনি কিশোরকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি কিশোর অভিযোগ করে বলেছেন, তার হাতে হাতকড়া পরানো এবং চোখ বাঁধা অবস্থায় তাকে হত্যার চেষ্টা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

১৬ বছর বয়সী ওসামা আলি আল-বাদান নামের এই কিশোরকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। ওই সময় সে বেথেলহেমের তোকু শহরে বিক্ষোভ করছিল। ফিলিস্তিনি এক নারীর ওপর একজন অবৈধ বসতি স্থাপনকারী গাড়ি তুলে দেয়ার প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

তুরস্কের শক্তিশালী সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে আল-বাদান বলেন, আমার হাতে হাতকড়া পরানো ছিল এবং চোখ বাঁধা ছিল। যখন আমি পালানোর চেষ্টা করি তখন ইসরায়েলি বাহিনীর সদস্যরা আমার ওপর গুলিবর্ষণ করে।

তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা ‘তাকে ইচ্ছাকৃতভাবে হত্যার চেষ্টা করে।’

পরে স্থানীয় ব্যক্তিরা আল-বাদানকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আল-বাদানের বাবা জানিয়েছেন, তার ছেলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু চিকিৎসার জন্য তাকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ