রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

চীনের আপত্তি না মেনে তাইওয়ানে যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সামরিক বাহিনী আবারও তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ ধরনের তৎপরতা বন্ধের জন্য আমেরিকার প্রতি চীন বার বার আহ্বান জানানোর পরও মার্কিন বাহিনী তা অগ্রাহ্য করেছে।

গতকাল রোববার (২৮ এপ্রিল) মার্কিন বাহিনী ইউএসএস স্টিলদেম এবং ইউএসএস উইলিয়াম পি লরেন্স তাওয়ান প্রণালীতে পাড়ি জমায়। এ প্রণালী ১৮০ কিলোমিটার চওড়া যা চীনা মূল ভূখণ্ড থেকে স্বায়ত্বশাসিত তাইয়ান দ্বীপকে আলাদা করেছে।

চীন ও আমেরিকার মধ্যে যেসব কারণে দ্বিপক্ষীয় টানাপোড়েন দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো তার অন্যতম।

এদিকে, মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ক্লে ডস বলেন, ‘ভারত প্রশান্ত মহাসাগরের নৌপথ মুক্ত রাখার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।’

তাইয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে চীন সবসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। দেশটি তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং সেক্ষেত্রে তাইয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশকে অবৈধ হিসেবে গণ্য করে চীন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ