শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রাম থেকে চুরি যাওয়া প্রায় পাঁচ লাখ টাকার বৈদ্যুতিক তারসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (১ মে) সন্ধ্যায় নাটোর-ঢাকা মহাসড়কে উপজেলার কারবালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া জেলা কাহালু উপজেলার বাসুদেববাটি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে বাবর আলী (৫৫), তেলিয়ান গ্রামের মৃত লোকমান আলীর ছেলে জিল্লুর রহমান (৩৫) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বড়শিমুলতলা গ্রামের সাদেক আলীর ছেলে আবুল কালাম তারা (৫০)।

এ ঘটনায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে আটক তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা দায়ের ও তিনজনকে আটক করা হয়েছে। এরা সারাদেশে সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে। আদালতে রিমান্ড চাওয়া হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ