শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রাজশাহীতে বাঘায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী জেলার বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে বাস উল্টে বাসের হেলপার ও দুই নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

বাঘা থানার ওসি মহসিন আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ অপর দুই নারী যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১২ জন।

আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ও ঘটনা কবলিত বাসটি উদ্ধার উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ