শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হিন্দি না পারায় বাংলাদেশি নারীকে বিএসএফের নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিন্দিতে করা প্রশ্নের উত্তর দিতে না পারায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনের শিকার হয়েছেন ফুলসুরাত বেগম নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী। ফুলসুরাত বেগম সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মোহাম্মদ আকবর আলীর স্ত্রী।

বুধবার (১ মে) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন সংলগ্ন বিএসএফ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ফুলসুরাত বেগম বলেন, চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল ভারতে গিয়েছিলাম। ভারত থেকে ফেরার পথে ঘোজাডাঙ্গা বন্দরে পৌঁছালে বিএসএফ সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে। এ সময় তারা হিন্দিতে আমাকে বিভিন্ন প্রশ্ন করলে আমি হিন্দি বুঝতে ও বলতে না পারায় তার উত্তর দিতে পারিনি।

পরে তারা আমাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে কয়েক ঘণ্টা আটকে নির্যাতন করে। এরপর বিজিবি ও ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হস্তক্ষেপে আমি সেখান থেকে মুক্তি পাই। বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ