শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

পদ্মায় ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্নিঝড় ফনির জন্য আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে স্পিডবোট চালাতে গিয়ে ট্রলারের সঙ্গে সংর্ঘষে ডুবে গিয়ে স্পীডবোটের এক যাত্রী নিহত হয়েছে। এছাড়াও এক শিশু নিখোঁজ ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে আল আমিন নামে এক চালক কাঠালবাড়ি ঘাটে রওনা করে। স্পিডবোটটি কাঠালবাড়ি ৪নং ফেরি ঘাট এলাকায় আসলে বিপরীতমুখী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে স্পিডবোটটি ডুবে অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৩ যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মুহাম্মদ মুরাদ (২৫) নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মুরাদ ঢাকার বাড্ডায় খিলবাড়ির টেক এলাকার মুহা. ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।

এছাড়াও আমির হামজা (৬) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ আমিরের মা, বাবা ও ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নিখোঁজ আমির হামজার মামা কামরুল হোসেন বলেন, আমার বোন, জামাই ও ২ ভাগিনা নিয়ে বাড়ি আসছিল।স্পিডবোট ডুবিতে বোন জামাই ও বড় ভাগিনা গুরুতর আহত ছোট ভাগিনা নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আদনান বলেন, মুরাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার পেটের আঘাতটি গুরুতর ছিল। এছাড়া আরো ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে দূর্ঘটনার পর অভিযান চালিয়ে রাতে চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ স্পিডবোট চালককে আটক করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ