শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ফণী ঝড়ে বাগেরহাটে এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফণী ঝড়ে বাগেরহাটে এক নারীর মৃত্যু ঘটেছে। তার নাম শাহানুর বেগম (৩৫)।তিনি সদর উপজেলার খানপুর ইউনিয়নের চোরামনকাটি গ্রামের মোজাহারের স্ত্রী।

আজ শুক্রবার দুপুরে চোরামনকাটি গ্রামে ঝড়ো হাওয়ায় গাছের ডাল তার মাথায় ভেঙে পড়লে তিনি নিহত হোন।

জানা যায়, দুপুরে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ঝড়ো হাওয়ায় তার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এসময় তাকে আহত অবস্থায় রামপাল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।

এদিকে সিডর বিধ্বস্ত শরণখোলার বলেশ্বর নদী পাড়ের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। শুক্রবার সকাল থেকে উপকূল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুরের পর থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এ অবস্থায় উপকূলের মানুষকে নিরাপদে আশ্রয়ে সরে যেতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

আজ মধ্যরাতে এ অঞ্চলে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানবে বলে সতর্ক করছে তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বাগেরহাট জেলার ২৩৪টি আশ্রয়কেন্দ্র। জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ