বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


ভোলায় ট্রলি উল্টে চালকসহ নিহত ৩, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার চরফ্যাসনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রলি উল্টে খাদে পড়ে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৪ মে) রাতে চরমাদ্রাজের চর নিউটনের সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক আবু জাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫), যাত্রী জাহিদুল ইসলাম শাকিব (১৫)। আহতরা হলেন আনোয়ার (১৫), সোহেল (১৫)।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ