শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন হাফেজ মুয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৯ এ অংশ নিতে দুবাই যাচ্ছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ।

পবিত্র রমজানে দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় রমজানে শুরু হয়ে ১৪ রমজান পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। ১৪ রমজান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজধানী ঢাকার মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

এর আগে প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের মেধাবী ৩২৭ জন কুরআনে হাফেজ অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ।

সোমবার সন্ধ্যার ফ্লাইটে হাফেজ মুয়াজ মাহমুদ এবং তার শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হন।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ