রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজায় ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ৩ শতাধিক হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল-আরাবিয়া ডটনেট-এর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হতাহতের বেশিরভাগই ঘটেছে রোববার।

গত শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে। রোববার গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় একটি শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এতে প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে অবৈধ ইহুদি রাষ্ট্রটির মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়া অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় শক্তিশালী আক্রমণের নির্দেশ দিয়েছেন।

এদিকে, রোববার এক টুইটবার্তায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতি শতভাগ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ