শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

চন্দনাইশে প্রবাসী সমাজকল্যাণ সমিতির ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

সোমবার (৬ মে) সকাল নয়টায় 'মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতি চন্দনাইশ' এর উদ্যোগে গ্রামের গরীব অসহায়ের ঘরে লক্ষাধিক টাকার ইফতার সামগ্রী পৌছেঁ দিয়েছেন।

সমিতির সভাপতি হারুনুর রশিদ আওয়ার ইসলামকে বলেছেন, আমরা দশ মায়ের দশ সন্তান ঐক্যবদ্ধ প্লাটফর্মে তৈরি করার প্রধান লক্ষে দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদ করে গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য।

ইতোমধ্যে আমাদের সমিতির কারিকুলাম মতে আমরা ছয় লক্ষাধিক অর্থ প্রদান ও মসজিদ মাদরাসায় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছি। আমরা প্রবাস থেকে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমার সবসময় গ্রামের কল্যাণমূখী কর্মকান্ডে সহযোগিতা করবো।

সমিতির সহ-অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর ও শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস,এম হাসানুল বশরের নেতৃত্বে মুহাম্মদ মামুনুর রশিদ, হৃদয় ফরহাদ, মাহবুবুল আলম, আরিফুল ইসলাম, সাকিব হোসেনসহ গ্রামের গণ্যমান্য মুরব্বী ও চৌকশ যুব-কিশোর ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।

উল্লেখ্য, জীবিকার তাগিদে স্বদেশ ছেড়ে প্রবাসে অবস্থানরত চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের যুব সমাজের প্রচেষ্ঠায় ২০১৭ সালে গঠিত হয় 'মুরাদাবাদ প্রবাসী সমাজকল্যাণ সমিতি চন্দনাইশ'। গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে কাজ করছেন সমিতির স্থাপনা থেকেই। ইতোমধ্যে মসজিদ, মাদরাসা, এতিম অসহায়ের মাঝে ছয় লক্ষাধিক অর্থ উন্নয়ণ কাজে করছে সমিতিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ