শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে রোজা পালন করবেন বাংলাদেশের মুসলিমরা। সে হিসেবে আজ রাতেই তারাবির নামাজ আদায় এবং সেহরি খাবেন তারা।

একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলেও চাঁদের ছবি প্রকাশ হয়। এদিকে আজ সোমবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়েছে, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকেই রমজান শুরু হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সেহরি ও ইফতারের সূচি অনুসারে ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়তেন:

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنا باليُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلامَةِ وَالإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ূমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বি ও রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের জন্য এ চাঁদকে সৌভাগ্য, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদিত করুন। হে চাঁদ! আল্লাহই হলেন আমার প্রভু এবং তোমারও প্রভু। -সুনানে তিরমিজি: ৩৪৫১

নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা (রমজান মাসের) চাঁদ না দেখে রোজা শুরু করবে না এবং (ঈদের) চাঁদ না দেখে রোজা ত্যাগ করবে না। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে (চাঁদ দেখতে না পাও) তাহলে মাসের ত্রিশ দিন পূর্ণ করবে। -সহিহ বোখারি: ১৯০৬

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ