শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ফলাফলে সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষাবোর্ডে। আর পাসের হারে সবার শেষে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড।

আটটি শিক্ষাবোর্ডে পাসের হার- রাজশাহীতে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ শতাংশ ও বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

সবমিলিয়ে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে আট লাখ ৮২ হাজার ২২৪ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন পাস করে।

আটটি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। অংশগ্রহণ নারী শিক্ষার্থীর সংখ্যা আট লাখ ৭৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সাত লাখ ২৯ হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে আট লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন পাস করে।

এদিকে এ বছর এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৯১ হাজার ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে এ বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ লাখ ৪১ হাজার ৩২৩ জন এছাড়া ব্যবসা বিভাগ থেকে দুই হাজার ৮৭ জন জিপিএ-৫ পায়। অন্যদিকে মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ