সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

রমজানে ট্রেনে সেহরি, ইফতারের পাশাপাশি নামাজেরও ব্যবস্থা থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবারের মতো এবারও রমজান মাসে ট্রেনে সেহরি,ইফতারের ব্যবস্থার পাশাপাশি নামাজের স্থানও থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলওয়ে দপ্তরের ফেসবুক পোস্টে রমজানের শুভেচ্ছা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকা হতে যে সকল যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে রাতের ট্রেনে যাত্রা করবেন বা বিভিন্ন গন্তব্য হতে রাতের ট্রেনে ঢাকা আসবেন তারা চাইলে খুব সহজেই ট্রেনে সেহরি করতে পারবেন।

প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে খাবার গাড়ী সংযুক্ত আছে। যাত্রার শুরুতেই খাবার গাড়ীর ম্যানেজার বা তাদের প্রতিনিধিকে আপনার চাহিদার কথা জানিয়ে রাখবেন। আপনি সেহরিতে কি খেতে চান বা তাদের মেন্যুতে কি আছে আগে থেকেই জেনে রাখুন।

সেখানে আরও বলা হয়, প্রতিবারের ন্যায় এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ভাত, সব‌জি, মাছ, মুরগীসহ বিভিন্ন মেন্যুর আয়োজন করবে। এলএইচবি রেক ছাড়া প্রায় প্রতিটি ট্রেনে মুসল্লীগণের ইবাদতের সুবিধার্থে অজুখানাসহ নামাজ রুমের ব্যবস্থা আছে।

এছাড়া দিনের যাত্রায় প্রতিটি ট্রেনে ইফতারের ব্যবস্থাও থাকবে। তবে সেটিও আগেই বুফে কার ম্যানেজার বা তাদের প্রতিনিধিদের জানিয়ে রাখতে হবে। আর দাম নিয়ে কারো অভিযোগ থাকলে আগেই খাবারের দাম জিজ্ঞাসা করে নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ