শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

স্পেনে বাংলাদেশি আর্ন্তজাতিক মানবপাচার চক্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাড়ে তিনশর বেশি মানুষকে স্পেনে পাচার করে দেশটির পুলিশের হাতে ধরা পড়েছে একটি আর্ন্তজাতিক মানবপাচার চক্র। যে চক্রটি কয়েকজন বাংলাদেশি পরিচালনা করেন। এই চক্রটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে মানুষদেরকে স্পেনে পাচার করে তাদের হাতে বাংলাদেশের ভুয়া পাসপোর্ট ও বাংলাদেশ পুলিশের ভুয়া চারিত্রিক সনদপত্র ধরিয়ে দেয়।

গত শুক্রবার (মে ০৩) এক বিবৃতিতে এসব তথ্য জানায় মাদ্রিদ পুলিশ।

এ চক্রটি স্পেনে প্রবেশ করানোর জন্যে পাচার হওয়া মানুষদের কাছ থেকে ১৪ হাজার ইউরো থেকে ২০ হাজার ইউরো পর্যন্ত আদায় করেছে। যা বাংলাদেশের টাকায় বা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা থেকে সাড়ে ১৯ লাখ টাকা পর্যন্ত। স্পেনের বার্সেলোনায় এই চক্রের ১১ জন অপরাধীকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আটক হওয়া চক্রটির অধীনে সাতটি সেল রয়েছে। একটি সেল দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অভিবাসীদের যোগান দেয়।

অন্য সেলগুলো পাচার চলাকালীন দেশগুলোতে এই অভিবাসীদের থাকার ব্যবস্থা করে। আরেকটি সেল ভূমধ্যসাগর পার করিয়ে দেয়। এই চক্রটি ভারতীয় অভিবাসী ইচ্ছুদের আলজেরিয়ার জাল ভিসা করিয়ে দিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, যখন এই অভিবাসীরা স্পেনে প্রবেশ করেন, তাদেরকে ভুয়া বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশ পুলিশের ভুয়া চারিত্রিক সনদ সরবরাহ করা হয় স্পেনের নাগরিকেত্বের আবেদন করার জন্যে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ