মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গাইবান্ধায় নৌকাডুবে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবিতে ৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৭ মে) সকালে ভুট্টার জমিতে কাজ করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি গ্রামের মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)।

নিখোঁজ ২ জন হলেন দক্ষিণ গিদারি গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।

স্থানীয়দের মাধে জানা যায়, ভুট্টার জমিতে কাজ করার জন্য সদর উপজেলার গিদারি ইউনিয়নের নয়া গ্রাম থেকে সকাল ৯টার দিকে ৫০ জন কৃষি শ্রমিক নারী ও পুরুষ নৌকায় করে ব্রহ্মপুত্র নদী পার হচ্ছিলেন। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

এ সময় ৪১ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ৯ জন নৌকা যাত্রী পানিতে ডুবে যায়। এর মধ্যে ৩ জন মারা গেছেন। বাকি ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মত যাত্রী বহনে সক্ষম একটি নৌকায় অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে পানি উঠে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ