শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

নাইজারে ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে একটি জ্বালানী বোঝাই ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন।

স্থানীয় সময় রবিবার রাতের এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যম বিবিসি-এর খবরে বলা হয়।

জানা যায়, ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যায়। পরে সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়। এ সময় কোন কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

এদিকে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এ ব্যাপারে নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সূত্র: বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ