শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

রমজানে বিশ্বে পণ্যের দাম কমে, এদেশে বাড়ে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'রমজানে বিশ্বের সব জায়গায় পণ্যের দাম কমে, আমাদের দেশে বাড়ে। আবার রমজানে খাদ্যে ভেজাল নিয়ে সংবাদ সম্মেলন করা লাগে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসেছে। এখন রমজান মাস আসা মানেই পণ্যের দাম কমতে হবে।'

আজ মঙ্গলবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়েজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কারওয়ান বাজার থেকে বাজার স্থানান্তর করতে চাই। এ বাজারের কয়েকটি মার্কেট শতভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুর্ঘটনায় কোনো প্রাণ ঝরে যাক এটা আমরা চাই না।

পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামে মাত্র ১৫০ টাকায় দুই দিনের ইফতারের কাঁচা বাজার পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে শসা ৫০০ গ্রাম, বেগুন ৫০০ গ্রাম, লেবু ৪টি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, কাঁচা মরিচ ৩০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম এবং গাজর ৫০০ গ্রাম।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর দোকান মালিক সমিতির তৌফিক এহেসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ক্যাব সভাপতি গোলাম রহমান প্রমুখ।

এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ