মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নাটোরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে হালিমা আক্তার শারমিন ও তার দুই বছরের শিশু সন্তান আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। নিহত হালিমা ওই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী।

জানা যায়, নিহতের স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ঘটনা শুনে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না-তদন্তের প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

-এএ