রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুরআন হেফজ করলেন নওয়াজ শরিফের নাতী জায়েদ নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফের নাতী জায়েদ হুসাইন নওয়াজ পবিত্র কুরআন শরিফ হেফজ সম্পন্ন করেছে। ১৮ বছর বয়সী জায়েদ ১৩ বছর বয়স থেকে কুরআন মুখস্থ করার চেষ্টা চালাচ্ছিল, অবশেষে তা সম্পন্ন হয়েছে।

জায়েদ নিজেই কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ তার টুইটার একাউন্টে শেয়ার করে লিখেছেন, আল্লাহ তায়ালা রহমত-বরকত ও মা-বাপার দোয়ায় আমি পবিত্র কুরআন হেফজ করেছি। আমার দাদী, যার দোয়ার মাধ্যমে আজ আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি, আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

জায়েদের খালা মারইয়াম নওয়াজও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লেখেন, আমি তোমাকে নিয়ে গর্ব করি জিায়েদ। তোমার দাদী জান্নাত থেকে নিশ্চয় আনন্দিত হয়েছেন।

গণমাধ্যমকে জায়েদ নওয়াজ বলেন, আমি বেশিরভাগ সময় সৌদি আরবে কাটিয়েছি। এখন লন্ডনে আমার পড়াশোনা সম্পন্ন করছি।  আমি গর্বিত যে, আমি হিফজ সম্পন্ন করেছি।

https://twitter.com/zayd280/status/1127599090584440832

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ