শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানি করা হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে এবং ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানি করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে এ কথা বলেন অর্থমন্ত্রী।

ইআরডি সম্মেলন কক্ষে আগামী ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব প্রস্তাব বিষয়ে সুপারিশমালা প্রদান করা হয়। অর্থমন্ত্রীকে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এ সুপারিশমালা প্রদান করেন।

মুস্তফা কামাল বলেন, এ বছর দেশে লক্ষণীয়ভাবে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। বিষয়টি শুধু আমাদের বেলায়ই নয়, পার্শবর্তী দেশগুলোতেও খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। সে কারণে দেশের বাইরে খাদ্যশস্যের চাহিদা কম। সেখানে ডিমান্ড থাকলে আমরা রফতানি করতাম।

তিনি বলেন, চলতি বছর ধান উৎপাদন বেশি হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে চাল রফতানি করতে পারি এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ভর্তুকি দিয়ে সবজি রফতানি করায় সবজির উৎপাদন বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শুধু সবজি নয়, যে বছর যে পণ্য বেশি উৎপাদন হবে, সেগুলো রফতানি করব আমরা। তাহলে চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান হবে না। কৃষকরা ন্যায্য দাম পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ