শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

খাদ্যে ভেজালকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যে ভেজালকারী অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

সোমবার (২০ মে) সন্ধ্যায় সংসদ ভবনের মেম্বারস ক্লাব মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ দাবি করেন মুহাম্মদ নাসিম।

নাসিম বলেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে। ভেজালকারীরা মানুষরূপী নরপিশাচ, এদের শুধু অর্থদণ্ড নয়, মৃত্যুদণ্ড দিতে হবে। ১৪ দলের পক্ষ থেকে আমরা এ দাবি করছি। ভেজালকারীদের কোনোভাবে ক্ষমা করা যায় না।

অতিদ্রুত কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে নাসিম বলেন, অর্থনৈতিক মূল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা করণীয় তা করতে হবে। অতিদ্রুত কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন, এই দাবি আমরা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ