শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ট্রেনে কাটা পড়ে ১ প্রতিবন্ধীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুমি খাতুন (২২) নামে প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের শামছুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (২১ মে) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সদর উপজেলার মুলিবাড়ী এলাকা থেকে সুমির লাশ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার বলেন, মানসিক প্রতিবন্ধী সুমি রাতে কিংবা দিনে বিভিন্নস্থানে ঘোরাঘুরি করত। সোমবার (২০ মে) গভীর রাতে মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি স্থানে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ