মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সুফি শিল্পী শালীন আহমেদের অসাধারণ নাশিদ ‘সুবহানাল্লাহ’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পবিত্র মাহে রমজান উপলক্ষে সুফি শিল্পী শালীন আহমদের নাশিদ ‘সুবহানাল্লাহ’ প্রকাশিত হয়েছে। মনকারা চমৎকার এ নাশিদটির গীতিকার সুরকার শিল্পী নিজেই। নাশিদটি বাংলাদেশের জনপ্রিয় ফিল্ম প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এর মিউজিক করেছেন কুক ভোকাল স্টুডিওর সিনিয়র মিউজিশিয়ান কম্পোজার সাদ শাহ, ডিরেক্টর হিসেবে ছিলেন এ সময়ের জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর এইচ আল হাদি।

প্রোডাকশনে ছিল ব্যাকস্ক্রিন ফিল্ম, রেকর্ড লেভেল কুক ভোকাল স্টুডিও। কুক ভোকাল স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও নাশিদটি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে নাশিদটি শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।

নাশিদের কিছু অংশ....
কি সুন্দর করে গড়েছো এই দুনিয়া
বিমোহিত হই দেখে তোমারি সৃষ্টির মায়া

সুবহানাল্লাহ নদী সুন্দর
বৃক্ষরাজিরা রবি সুন্দর

পাহাড় সাগর ঐ সবি সুন্দর
সুন্দরে তুমি আল্লাহ
সুবহানাল্লাহ,ওয়ালহামদুলিল্লাহ।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ