শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আজ সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডে চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার একটি ফ্লাইটে মহাসচিব দেশে ফিরবেন।

এর আগে গত ১৫ মে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের-০৮৮ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি। মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেন বিএনপি মহাসচিব। এর আগেও সেখানে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৪ সালের ৩ জুন ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ