বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারকে কৃষক-শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান পীর সাহেব চরমোনাইর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দুর্ণীতির কারণে কৃষি প্রধান বাংলাদেশে অধিকার হারা কৃষক-শ্রমিক মেহনতি মানুষের আর্তনাদে আকাশ-বাতাশ প্রকম্পিত।

আজ রোববার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ‘শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, মিল ফ্যাক্টরীতে শ্রমিক আর মাঠে কৃষকদের দুর্দিন চললেও সরকার তাদের ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেনা। এতে প্রমানিত হয় সরকার কৃষক-শ্রমিক বান্ধব নয়, লুটেরা বান্ধব।পাটকল শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবীতে রমজান মাসে প্রচন্ড তাপাদাহের মধ্যে আন্দোলন করার পরেও তাদের পাওনা পরিশোধে সরকারের কার্যকরী কোন পদক্ষেপ নেই।

কৃষক অনেক পরিশ্রমে ফসল উৎপাদন করে ক্ষতির সম্মূখীন হচ্ছে কিন্ত সরকারের পক্ষ থেকে কৃষি মন্ত্রীর তামাশার বক্তব্যে দেশের কৃষকরা হতাশ।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী শ্রমনীতির অনুপস্থিতির কারণে কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্ণীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনকে তৃনমূল পর্যায়ে আরো মজবুত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ