শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর পোস্তগোলা ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।  সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে জানান, তারা কেরানীগঞ্জ জিন্দাপীর এলাকায় থাকেন। সকালে মাসহ তারা দু’জন শ্যামপুর ইসলামী ব্যাংকে আসেন টাকা তোলার জন্য। টাকা তুলে বাসায় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মা আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন। তার বাবা আসাদ মিয়া কুয়েত প্রবাসী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ