শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

প্রচণ্ড তাপদাহে স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রচণ্ড তাপদাহের মধ্যে স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর থেকে বিকেল অব্দি ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সোমবার ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুধুমাত্র থেমে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেখানে আরো বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী তিনদিনে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানানো হয়। এরপর বৃষ্টিপ্রবণতা বাড়ার সম্ভবনা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ