সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হাশিম আমলা বলেন, রোজা রাখা শরীর ও মনের জন্য খুব ভালো ব্যায়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা বলেন, রোজা রাখা শরীর ও মনের জন্য খুব ভালো ব্যায়াম।

গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে আমলা এ মন্তব্য করেন। হাশিম আমলা বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন।

বিশ্বকাপের আগে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দু'টি প্রস্তুতি ম্যাচেই অর্ধশতক হাঁকানো হাশিম আমলাকে সংবাদ সম্মেলনে চলতি রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

তিনি আরো বলেন, আমি সবসময়ই রোজার মাসের জন্য অপেক্ষা করি। আমার জন্য এটি বছরের সেরা মাস। তিনি আরও বলেন, রোজা রাখা খুব ভালো একটি মানসিক ব্যায়াম।

মানসিক ব্যায়ামের চেয়েও রোজা রাখাকে কার্যকর আধ্যাত্মিক ব্যায়াম হিসেবে উল্লেখ করেন ৩৬-বছর বয়সী এই ব্যাটসম্যান।

তিনি বলেন, রোজা রেখে ক্রিকেট খেলার সময় বা অনুশীলন করার সময় আপনি দ্রুত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করবেন, তা ঠিক। কিন্তু এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াতেও সহায়তা করবে।

রোজার মধ্যে বিশ্বকাপের দু'টি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর ২রা জুন দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের বিপক্ষে।

মন্তব্য