শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ভারতে মদপানে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের বারাবংকি জেলার রামনগরে ভেজাল মদপানে একই পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাতের এ ঘটনা ঘটনায় আরও কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে সোমবার রাতে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই মদের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। দোষীদের ধরতে মাঠে নেমেছে পুলিশের তিনটি টিম।

এদিকে, এ ঘটনার পরপর ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ