শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি এলজি, এক লাখ ইয়াবা ও ৪২ রাউন্ড কার্তুজ, ৩৩ রাউন্ড খোসা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টেকনাফের শীলবনিয়াপাড়া এলাকার ডা. হানিফের ছেলে সাইফুল।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১নং ইয়াবাকারবারি ও বিভিন্ন গোয়েন্দা সব তালিকায় নাম থাকা সাইফুলকে আগেই আটক করা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্থলবন্দরের দক্ষিণ পাশে ইয়াবার চালান উদ্ধারে অভিযানে যায় পুলিশের একটি দল।

এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে ইয়াবাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। পরে গোলাগুলি থামলে ঘটনাস্থলে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে টেকনাফ সদর হাসপাতাল হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে চট্টগ্রাম ও টেকনাফ থানায় মাদকসহ সাতটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় এসআই রাসেল আহমেদ, কনস্টেবল ইমাম হোসেন, মো. সোলেমান আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ