শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী সিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া-৬ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মুহাম্মদ সিরাজ।

রোববার বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন গোলাম মুহাম্মদ সিরাজ। এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী আবদুস সাত্তার, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শায়রুল কবির বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়া নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেলে চেয়ারপারসনের কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ