রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

পদ ছাড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তার দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। তবে দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন তিনি।

জানা যায়, যুক্তরাজ্যের নিয়মানুযায়ী পার্টির প্রধানের পদ ছাড়লে প্রধানমন্ত্রী পদও থাকে না।

ব্রেক্সিট নিয়ে চুক্তিতে উপনীত হতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সপ্তাহ দুয়েক আগে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়ে থেরেসা বলেছিলেন, ৭ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

তার পদত্যাগের কারণ হিসেবে থেরেসা বলেছিলেন, যুক্তরাজ্যের স্বার্থে ব্রেক্সিট এগিয়ে নেওয়ার জন্য একজন নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজনীয়তা এখন তার কাছে স্পষ্ট।

বিবিসির বরাতে জানা যায়, থেরেসা মে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার দলের ১১ এমপি দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন। যিনি জিতবেন তিনি আপনা-আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও হবেন।

জুলাইয়ের চতুর্থ সপ্তাহে নতুন দলীয় প্রধানের নাম ঘোষণা করা হতে পারে। এই সময়ে মে দলের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ