শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজ শুরু হচ্ছে কৃষি শুমারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে শুরু হচ্ছে কৃষি শুমারি। এর মাধ্যমে বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহ করা হবে।

আজ রোববার থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ শুমারি পরিচালনা করছে। চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান বলেন, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহে সমন্বয়কারী থাকবে। এরই মধ্যে সমন্বয়কারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষি অনুষদের জন্য বিশ্ব প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী এ শুমারি পরিচালিত হবে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সর্বশেষ তথ্য সংগ্রহ করা হবে। দেশের জিডিপিতে কৃষির ১৩.৩১ শতাংশ অবদান রয়েছে। কৃষি খাতে ৪০ শতাংশ মানুষ জড়িত।

বিবিএস সূত্র মতে, কৃষি শুমারির তথ্য সংগ্রহের জন্য সারাদেশে প্রায় দেড় লাখ তথ্য সংগ্রাহক কাজ করবে। তথ্য সংগ্রহের জন্য মডিউলার পদ্ধতি অনুসরণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ