শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে পৃথক অভিযানে ১১ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে সময় ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে সদরঘাট ও সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুহা. আরিফুর রহমান (৩৪), মুহা. শফিকুল ইসলাম (৩৫), মুহা. সাইফুল ইসলাম (২৮), মুহা. মনির (৪০), মুহা. মোস্তাক মোল্লা (২৬), মুহা. আব্দুল মুকিম (২৭), মুহা. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মুহা. রনি (২৭), মুহা. নাছির (৪০) ও মুহা. জাকির হোসেন (৪৮)।

র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মুহা. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এসময় দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ