মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সংবাদশিল্প থেকে গুগলের আয় ৪৭০ কোটি মার্কিন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্চ ও গুগল নিউজ থেকে ২০১৮ সালে ৪৭০ কোটি মার্কিন ডলার আয় করেছে গুগল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া অ্যালায়েন্সের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রকাশিত সমীক্ষায় অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডেভিড চাভার্ন বলেছেন, গুগলের এ আয়ে সাংবাদিকদেরও ভাগ রয়েছে। কারণ তারাই এসব সংবাদ তৈরি করে। গুগলে যে কন্টেন্ট অনুসন্ধান করা হয় তার মধ্যে ১৬ থেকে ৪০ শতাংশ হচ্ছে নিউজ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত বছর মার্কিন সংবাদশিল্প ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় করেছে ৫১০ কোটি ডলার। সংবাদশিল্প যে অর্থ অনলাইন থেকে আয় করেছে, এটা খুব কম করে ধরা হয়েছে।

কারণ, ব্যবহারকারীরা গুগলে প্রদর্শিত নিউজে ক্লিক করলে যে পরিমাণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রযুক্তির এই প্রতিষ্ঠানটি, সমীক্ষায় তা হিসাব করা হয়নি। সেটি হিসাব করলে দেখা যাবে, গুগলের আয় সংবাদশিল্পের আয়কে ছাড়িয়ে যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ