রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নড়াইলে দিনে দুপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের লোহাগড়ায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে লুটিয়া খাজুর তলায় এ ঘটনা ঘটে।

এজেন্টের চাচাতো ভাই, হারু ঘোষ জানান, সোমবার দুপুর ১২টার দিকে লুটিয়া গ্রামের বিকাশ এজেন্ট চন্ডি ঘোষ (২৮) সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফিরছিলেন।

এ সময় তিনি লুটিয়া খাজুরতলা নামক স্থানে পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চন্ডিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ছিনিয়ে নেয়।

পরে আহত অবস্থায় চন্ডিকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা চন্ডির কাছ থেকে এক লাখ টাকারও বেশি ছিনিয়ে নিয়েছে বলে জানায় তার পরিবার।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ