রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খালেদা জিয়ার দুই মামলায় জামিন সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত দিবেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালত মামলা দুটি বিচারাধীন রয়েছে।

সোমবার (১৭ জুন) শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, যে যা বলুক শুধু এবি সিদ্দিকীর মানহানি হয়। এদুটি জামিন যোগ্য মামলা। তাই জামিন প্রার্থনা করছি।

তবে জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীসহ অন্য নেতাদের বিষয়ে বললে আপত্তি নেই। পলিটিক্যালি বলতেই পারে। কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা। তার জন্য যে কেউ মামলা করতে পারেন।

খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য দেয়া যায় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ