রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২০ উপজেলায় ভোটগ্রহন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা পরিষদের পঞ্চমধাপের ২০ উপজেলায় আজ মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতদিন যাবৎ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হতো। এবারই প্রথম সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে অনিয়মের কারণে ভোটের সময় একঘন্টা পেছানো হয়েছে। আগে রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলেও এখন থেকে সকালে পাঠানো হবে।

চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মুহা. আলমগীর হোসেন। তিনি বলেন, গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় যন্ত্রে ভোট নেবে ইসি।

গতকাল সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে পঞ্চমধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে। দুটি উপজেলায় নির্বাচনী অনিয়ম হওয়ায় ইসি কোনো উদ্বেগ করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহা. আলমগীর এমন মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর (বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. রেজবি-উল-কবির জমাদ্দার) প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় অতিরিক্ত বিজিবি মোতায়েন করাও হয়েছে। কাজেই আশাকরি ভোটার উপস্থিতি বাড়বে।

যে ২০ উপজেলায় ভোট হবে: শেরপুরের নকলা, নাটোরের নলডাংগা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর, রাজশাহীর পবা, নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া, ফেনীর ছাগলনাইয়া এবং খুলনার ডুমুরিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ