রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দ্বিগুণ দামে কেনা হচ্ছে চাঁদ দেখার অ্যানালগ যন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর ঈদুল ফিতরের ‘চাঁদ দেখা না দেখা’ নিয়ে বিভ্রান্তি হওয়ায় চাঁদ দেখার অ্যানালগ যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

যদিও মহাকাশ গবেষণা কেন্দ্র (স্পারসো) ও আবহাওয়া অধিদফতরে এ ধরনের ৫২টি যন্ত্র আগে থেকেই রয়েছে। ওই দুটি প্রতিষ্ঠান চাঁদ দেখা কমিটির সদস্যও।

দুই প্রতিষ্ঠানের কাছে ৫২টি যন্ত্র থাকার পরও আরেকটি যন্ত্র কেনার উদ্যোগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

আবহাওয়া অধিদফতর অপটিক্যাল থিওডোলাইট নামের চাঁদ দেখার একেকটি যন্ত্র কিনেছিল ২৫ লাখ টাকায়। এখন অ্যানালগ সিস্টেমে পরিচালিত একই ধরনের অপটিক্যাল থিওডোলাইট যন্ত্র কিনতে খরচ ধরা হয়েছে ৫০ লাখ টাকা। এরই মধ্যে এ যন্ত্র কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ