মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সামীম আফজাল ইস্যুতে ইফার বোর্ড অব গভর্নরস-এর বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণ ও সামীম আফজাল বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার নিমিত্তে ২২ জুন (শনিবার) সকাল ১১টায় ধর্ম মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির বোর্ড অব গভর্নরস জরুরি বৈঠকে বসছে।

এর আগে সোমবার (১৭ জুন) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে একটি বৈঠকে  সামীম আফজালকে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকরা।

বৈঠকে  ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামি ফাউন্ডেশনের সহকারি পরিচালক (জনসংযোগ শাখা) মুহাম্মদ নিজাম উদ্দিন।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দেয় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে। সাতদিনের মধ্যে নোটিশের জবাবও দিতে বলা হয় তাকে।

এরই মাঝে খবর রটে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্যও তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন।

২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয় সাবেক জেলা জজ সামীম মোহাম্মদ আফজালকে। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম দফায় দুই বছর ও ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

আরএম/