সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেয়ালে কুরআনের আয়াত সম্বলিত ছবি টাঙানো যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: অনেকের বাসা-বাড়িতে কুরআন শরিফের আয়াত বা সুরা দেয়াল বা শো-কেইস কিংবা ঘরের অন্যান্য স্থানে রাখতে দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে রাখা জায়েজ কি না? মুহা. আবুল হাসানাত, নারায়নগঞ্জ।

উত্তর : সাধারণত সম্মান ও ভক্তি করে অথবা বরকত লাভের আশায় এটি করা হয়ে থাকে। এক্ষেত্রে পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

সে মতে কুরআন শরিফের কোনো সুরা বা আয়াত কাঁচ ও ফ্রেম দিয়ে বাঁধাই করে অথবা প্লাষ্টিক লেমিনেশন করে পূর্ণ আদব- ইহতিরাম ও যত্নের সহিত শোকেইস বা অন্য কোনো দর্শনীয় স্থানে রাখা বা স্থাপন করা জায়েজ আছে।

বি. দ্র. যে ঘরে গুনাহের কাজ হয় যেমন- টিভি ভিডিও বা গানবাদ্য চলে, মানুষ বা কোনো প্রাণীর স্পষ্ট ছবি লটকানো থাকে এরূপ ঘরে পবিত্র কুরআনের সুরা বা আয়াত টাঙ্গানো জায়েজ নেই।

তথ্যসূত্র: আদ দুররুল মুখতার ১/১৭৮, ফাতাওয়া শামি ১/১৭৮, ফাতাওয়া আলমগিরি ৫/৩২৩, আহসানুল ফাতাওয়া ৮/২৩)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ