বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

’ভারতের মুসলমানদের ওপর সরকারের জুলুম মেনে নেয়া যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামের বরপটো শহরে মুসলমানদের বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এধরণের ঘটনা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত। অন্যদিকে ভারতে মধ্যপ্রদেশের একটি গ্রামে অটোরিকশা করে গরুর গোশত নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম দম্পতিসহ আরো দুই ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা মুসলিম উম্মাহকে মর্মাহত করেছে।

আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই গোরক্ষকদের নির্যাতনের শিকার হলেন এক নারীসহ তিন মুসলিম। এসময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়। এধরণের ঘটনা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত এবং চরম মুসলিম বিদ্বেষীর পরিচায়ক।

তিনি বলেন, ভারত বারবার মুসলমানদেরকে তাদের আক্রমনের লক্ষ্যস্থলে পরিণত করেছে। ভারত যদি মুসলিম বিদ্বেষী মনোভাব পরিহার না করে এবং মুসলিম নির্যাতন বন্ধ না করে তাহলে মুসলমানদের ঘুরে দাড়ানোর ভিন্ন পথ খুঁজে বের করা ছাড়া কোন পথ খোলা থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বরাবরই ভারতকে সবকিছুতে অগ্রাধিকার দিয়ে আসছে। কিন্তু বিনিময়ে ভারত বাংলাদেশকে প্রতিদিন সীমান্তে লাশ উপহার দিচ্ছে। যা চরম বেদনাদায়ক। বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশকে কোন গুরুত্ব দিচ্ছে না যা অতন্ত দুঃখজনক।

-এএ