আবদুল্লাহ তামিম
২৫ জুন মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দিয়েছে। আর এর মাধ্যমে সংস্থাটি কার্যত পরোক্ষে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে ধরে নেয়া হচ্ছে। এটার বাস্তব না গুজব এটি নিয়ে বিতর্ক থকালেও এ বিষয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
এ নিয়ে মঙ্গলবার আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি একটি চুক্তিতে সই করেন। ইসরায়েলের ক্ষোভ যখন প্রকাশ করেছে তখন বিষয়টিকে অনেকে সত্য হিসেবেই মেনে নিচ্ছে।
আইএইএ’র অনেক লাভ আছে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা দিয়ে। ফিলিস্তিনে তেজস্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মজুদ ও নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।
ফিলিস্তিনে কোনো পরমাণু চুল্লি নেই; কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে। এদিকে আইএইএ’র এই পদক্ষেপকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন ‘আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।
বিষয়টিকে একটু পিছনে নিয়ে ভাবলে দেখা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পক্ষে ইতোমধ্যেই ৩৪টি দেশ তাদের অভিমত জানিয়ে দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে গত ২৯ নবেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়ার মধ্য দিয়ে এবং ৩ জানুয়ারি প্রেসিডেন্ট মাহমুদ আববাসের জারি করা ডিক্রি বলে সাবেক ফিলিস্তিন কর্তৃপক্ষকে ফিলিস্তিন রাষ্ট্রের অঙ্গীভূত ঘোষণা করার মধ্যদিয়ে ফিলিস্তিন ভূ-খন্ডে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে গেছে পর্যবেক্ষক ও বিশেষজ্ঞ মহল এমন দাবি করে থাকেন।
তাদের মতে ফিলিস্তনী রাষ্ট্র বর্তমানে পরিণত হয়েছে একটি আইনসম্মত সরেজমিন বাস্তবতায়। এ বাস্তবতাকে এরা বলেন, উপেক্ষা করার উপায় নেই।
মধ্যপ্রাচ্য সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা এত বেশি দিন ধরে শুনতে শুনতে মানুষের মনে এমন বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়ে গেছে যে, দু'টি দেশের অস্তিত্ব যেন অবিচ্ছেদ্য এবং একটিকে বাদ দিয়ে অন্যটি যেন অস্তিত্বে থাকতে পারবে না।
মার্কিনী ও ইসরাইলীরাতো লাগাতার বলে যাচ্ছেন যে, ইসরাইলের কাছে মান্য সংলাপ নির্ভর একটি মীমাংসায় পৌঁছার মাধ্যমেই ফিলিস্তিনী রাষ্ট্রের টিকে থাকা সম্ভব-অন্যথায় নয়।
এ বক্তব্যের অর্থ হলো ফিলিস্তনী রাষ্ট্রীয় অস্তিত্ব ও à