বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'বরগুনার ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে সমসায়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দিবালোকে এটি একটি মর্মান্তিক ঘটনা। আমি সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, গণমাধ্যমেও খবর এসেছে। তা হচ্ছে এটা ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেমঘটিত বিষয় ছিল। সেখান থেকে একটা ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ ঘটেছে খুব নগ্নভাবে। অলরেডি একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনা তো রাজনৈতিক নয়। এটা রাজনীতির কারণে ঘটেনি।

-এএ