সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিম যুবককে হত্যা; বিচারের আশ্বাস দিলেন মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঝাড়খণ্ডে চুরির অপবাদে তাবরেজ আনসারী নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তাল পুরো দেশ। ঘটনা অনুসন্ধানে সিবিআই-এর তদন্ত চেয়েছে কংগ্রেসসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণে তাবরেজের মৃত্যু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১৮ জুন মোটর সাইকেল চুরির অভিযোগে তাবরেজ আনসারীকে বেধড়ক মারধর করে উগ্রপন্থীরা। আদালতের নির্দেশে চারদিন কারাগারে থাকার পর রোববার হাসপাতালে তার মৃত্যু হয়।

এরমধ্যেই, সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আরএম/