বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কওমি মাদরাসার ছাত্ররা জাতির শ্রেষ্ঠ সন্তান: আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলইয়া বাংলাদেশ-এর কো- চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের-এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বলেন, কওমি মাদরাসায় যারা পড়ালেখা করে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ, তারা কুরআন-হাদিসের ইলম হাসিল করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়ালেখা করে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাসের কনফারেন্স হলে ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আল-হাইআতুল উলইয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ জামালপুর জেলার মেধাবী ছাত্রদের পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা আশরাফ আলী বলেন, মাদরাসার ছাত্ররা ইলম অর্জন করে ইসলামের খেদমত করার জন্য, নিজের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করার জন্য। এখানেই তাদের শ্রেষ্ঠত্ব। একজন মাদরাসার ছাত্র কোনদিন দূর্নীতি করতে পারে না, ঘুষের টাকায় বাড়ি-গাড়ি করতে পারে না। এজন্য আপনাদের সন্তানকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। তাদের জীবনকে আলোকিত করুন।

উক্ত সভায় ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

তিনি বলেন, ওলামায়ে কেরামের অন্যতম চাহিদা তাদের ওপর আল্লাহ তায়ালার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। সমাজের মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করে তাদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। আজ যারা পুরস্কার গ্রহণ করেছে তারা একদিন বড় আলেম হবে। তারাও ইসলামের জন্য, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে। এটা তাদের দায়িত্ব।

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, বর্তমানে তোমাদের অন্যতম দায়িত্ব ঠিকঠাক পড়ালেখা করা। আর পুরষ্কার পাওয়ার পর সেই দায়িত্ব আরও বেড়ে গেছে। সুতরাং, তোমাদের প্রতি আমার আবেদন, তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করবে এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব একদিন নিজেদের কাঁদে তুলে নেবে।

[caption id="" align="aligncenter" width="960"] বক্তব্য দিচ্ছেস ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি কাজী মাহমুদুল হাসান[/caption]

বাংলাদেশ সরকারের তথ্য প্রà¦